সাকিব শাওন »
লিটন দাস বরাবরই একজন প্রতিভাবান খেলোয়াড়। সবসময় চেষ্টা করেন দলের জন্য রান করতে কখনোও সফলতা পান আবার কখনোও পান না। তবুও দমে যান না এই ওপেনার।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই ব্যাটসম্যান। চলতি জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডের পর এবার টি-২০ তেও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। আর তাঁর দারুণ এই ছন্দে ফেরায় খুবই খুশি ডিপিএলে তাঁর দল আবহানীর কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি আরো বলেন, লিটন ফর্মে না থাকলেও তার ব্যাপারে অগাধ আস্থা থাকে। এমনকি লিটনের ব্যাটিং শৈলীর কারণে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বড় ভক্ততেই পরিণত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক সুজন। তিনি আশাবাদী ডিপিএলেও লিটন ভালো কিছু করবেন দলের জন্য।
চলতি টি২০ সিরিজে প্রথম ম্যাচে করেছিলেন ৫৯ রান। দ্বিতীয় ম্যাচে করেছেন ৬০ রান। পুরো জিম্বাবুয়ে সিরিজ লিটন দাসের ছিলো। ওয়ানডেতে পেয়েছেন ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস। তাইতো ওয়ানডের পর টি-২০ তেও সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন এই ওপেনার।
