করোনার প্রভাবে অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল

গাজী নাসিফুল হাসান »

পুরো বিশ্বে করোনা ভাইরাস এক মহা আতঙ্ক হিসেবে ত্রাশ‌ সৃষ্টি হয়েছে। যায় প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেট বিশ্বে। আর তার ফলশ্রুতিতে এবার অষ্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজ বাতিল হয়ে গিয়েছে।

করোনার আঘাত থেকে বাদ যাচ্ছে না ক্রীড়া বিশ্ব। যার কারণ হচ্ছে খেলাধুলায় লোক সমাগম বেশি হয়। আর যে জায়গায় লোক সমাগম বেশি হয় সেই জায়গা থেকে এটি ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। আর খেলার মাঠ লোক সমাগমের একটি বড় জায়গা। আর এটি থেকে এড়িয়ে চলছে সাধারণ মানুষরা।

অষ্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ হবে শুরু হলো। আর করোনা আতঙ্কের মধ্যে দিয়ে একটি ম্যাচ মাঠে অনুষ্ঠিত হয়েছেও। সেই ম্যাচটি অষ্ট্রেলিয়া জিতলেও মাঠে ছিলো না কোনো দর্শক। দর্শক বিহীন অষ্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ। বোঝাই যাচ্ছে করোনারি প্রভাবে কতটুকু পড়েছে। এমনকি দুই দলের যে টি-টোয়েন্টি ম্যাচ হবার কথা ছিলো সেটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

এই সিরিজ বাতিলের মূল কারণ হলো নিউজিল্যান্ড সরকারের আরোপিত ভ্রমণ বিধিনিষেধ যার কারণে সিরিজ বাতিল করে দেশে ফিরে আসতে সিদ্ধান্ত নিউজিল্যান্ড দলের।

নিউজিল্যান্ড সরকার বলেছে, অষ্ট্রেলিয়া থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যার কারণে নিউজিল্যান্ড দলের এই সিদ্ধান্ত।

মূলত এই ভাইরাস এড়িয়ে চলাটাই শ্রেয়। আগে খেলোয়াড়দের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। তারপর খেলা। আর ক্রীড়া বিশ্বে এই করোনার প্রভাব বেশ‌ ভালো ভাবে পড়তে শুরু করেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »