নিউজ ডেস্ক »
পুরো বিশ্বই এখন করোনা ভাইরাস আতঙ্কে। এবার করোনার আতঙ্কে পরিবর্তন করা হচ্ছে আর্ন্তজাতিক ক্রিকেট টুর্নামেন্ট সহ অনেক ফ্র্যাঞ্চাইজি লিগের সূচি। এবার করোনার প্রভাব পড়লো পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।
করোনা ভাইরাস আতঙ্কের কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে না পিসিএলের ফাইনাল। পিএসএলের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২২ মার্চ। তবে করোনা ভাইরাসের জন্য এগিয়ে আনা হয়েছে ফাইনালের সময়।
২২ মার্চের পরিবর্তে ১৮ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে পিএসএল ফাইনাল ম্যাচটি। মূলত করোনা ভাইরাসের কারণে চার দিন আগেই শেষ করা হচ্ছে পিএসএল এর এবারের আসর।
ফাইনালের আগে পিএসএলের কোয়লিফারার রাউন্ডেও আনা হয়েছে বেশ পরিবর্তন। এখন প্লে-অফের পরিবর্তে শীর্ষ দুই দল থেকে বেছে নেয়া হবে একটি দলকে। আর ৩য় ও ৪র্থ নম্বরে থাকা দুই দলের মধ্যে থেকে নেওয়া হবে অপর ফাইনালিস্টকে।
দুইটি সেমিফাইনাল ১৭ মার্চ লাহোরে একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে পিএসএলের এবারের আসরে সেমিফাইনাল এবং ফাইনালের আগেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এবং ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় টুর্নামেন্ট ছেড়ে চলে যাচ্ছেন অনেক বিদেশী ক্রিকেটার। আর অপরদিকে করোনা ভাইরাস সবার মাঝে ছড়িয়ে যাওয়া আতঙ্কো স্টেডিয়ামে কোনো দর্শক না রাখারও সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
