জয় দি‌য়ে টুর্না‌মেন্ট শুরু গুগ‌লি টিম, ক্রি‌কেট‌খোর ও ডি‌পি‌জেড এর!

শো‌য়েব আক্তার »

বঙ্গবন্ধু শেখ মুজিব‌ুর রহমা‌নের জন্মশত বা‌র্ষিকী উপল‌ক্ষ্যে ক্রিকম্যা‌ডের উদ্যো‌গে আয়ো‌জিত ক্রি‌কেট টুর্না‌মে‌ন্টের প্রথম দি‌নের খেলায় নিজ নিজ ম্যা‌চে জয় পে‌য়ে‌ছে গুগ‌লি টিম, ক্রি‌কেট‌খোর ও ঢাকা প্লেয়ার্স জোন(‌পি‌ডি‌জেড)। দল গু‌লো হা‌রি‌য়ে‌ছে যথাক্র‌মে টাইগার স্কোয়াড, সানলাইট ক্রিকব‌য়েজ ও টাইগা‌রিয়ান্স কে।

‌দি‌নের প্রথম খেলায় মু‌খোমু‌খি হয় গুগ‌লি টিম ও টাইগার স্কোয়াড। প্রথ‌মে ব্যাট ক‌রে টিম গুগ‌লি নির্ধা‌রিত ১৫ ওভা‌রে ৪ উইকেট হা‌রি‌য়ে ১৫৮ রান সংগ্রহ ক‌রে। দ‌লের প‌ক্ষে উল্লাস ৪৩ বল থে‌কে ৬৩ ও ত‌রিকুল আজম ১৬ বল থে‌কে ৩৫ রান সংগ্রহ ক‌রেন। অন্য‌দি‌কে টাইগার স্কোয়া‌ডের প‌ক্ষে সব‌ুজ ৩ ওভার বল ক‌রে ২ টি উইকেট নেন। ১৫৯ রা‌নের ল‌ক্ষ্যে ব্যাট কর‌তে নে‌মে না‌হি‌দের ৪১ রা‌নের উপন ভর ক‌রে শেষ পর্যন্ত ম্যা‌চে টি‌কে ছিল টাইগার স্কোয়াড। শেষ পর্যন্ত গুগ‌লি টি‌মের নিয়‌ন্ত্রিত বো‌লিং এর কা‌ছে মাত্র ৯ রা‌নের হার মে‌নে মাঠ ছা‌ড়ে টাইগার স্কোয়াড। গুগ‌লি টি‌মের প‌ক্ষে সবুজ ৩ ওভা‌রে ১৫ রা‌নের বি‌নিম‌য়ে ৪টি এবং উল্লাস ৩ ওভা‌রে ২০ রা‌নে ৩টি উইকেট লাভ ক‌রেন। অলরাউ‌ন্ডিং জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বা‌চিত হোন উল্লাস।

‌দি‌নের দ্বিতীয় ম্যা‌চে ক্রি‌কেট‌খো‌রের মু‌খোমু‌খি হয় সানলাইট ক্রিকব‌য়েজ। প্রথ‌মে ব্যাট ক‌রে নির্ধা‌রিত ১৫ ওভা‌রে সব কয়‌টি উইকেট হা‌রি‌য়ে ১৪৮ রান সংগ্রহ ক‌রে ক্রি‌কেট‌খোর ব্যা‌টে‌লিয়ান। ক্রি‌কেট‌খো‌রের প‌ক্ষে সা‌জিদ স‌র্বোচ্চ ৩০(১১) ও দ্বিতীয় স‌র্বোচ্চ ২৮(১৩) রান ক‌রেন মুশ‌ফিকুর রহমান। সানলাইট ক্রিকব‌য়ে‌জের প‌ক্ষে মা‌হিন আল মামুন ৩ ওভা‌রে ২৮ রা‌নে ৩টি এবং শাওন ৩ ওভার বল ক‌রে ১৫ রা‌নে ২টি উইকেট লাভ ক‌রেন। ১৪৯ রা‌নের টা‌র্গে‌টে ব্যাট কর‌তে নে‌মে আশিক সি‌দ্দি‌কির ২৮(২৮) রা‌নের সুবা‌দে নির্ধা‌রিত ১৫ ওভা‌রে ৯ উইকেটে ১০৫ রান সংগ্রহ করতে পা‌রে সানলাইট ক্রিকব‌য়েজ। ব‌্যাট হা‌তে ১৬(৯) রান ও বল হা‌তে ২ উইকেট নি‌য়ে ম্যাচ সেরার পুরুষ্কার জি‌তে নেন ক্রি‌কেট‌খোর ব্যা‌টে‌লিয়া‌নের শুভ সরকার।

পড়ন্ত বি‌কে‌লে দি‌নের তৃতীয় ও শেষ ম্যা‌চে টাইগা‌রিয়ান্স কে ৫ উইকে‌টে হা‌রি‌য়ে‌ছে ঢাকা প্লেয়ার্স জোন। প্রথ‌মে ব্যাট ক‌রে ওমর ফারুক জ‌নির ৪৬(২৫) ও না‌হিদ শাবাবের ১৭(১৬) রা‌নের উপর ভর ক‌রে নির্ধা‌রিত ১৫ ওভা‌রে ৭ উইকেট হা‌রি‌য়ে ১৩৭ রান সংগ্রহ ক‌রে টাইগা‌রিয়ান্স। খুব বে‌শি উইকেট না পে‌লেও বেশ নিয়‌ন্ত্রিত বো‌লিং ক‌রে‌ছেন ডি‌পি‌জে‌ডের দুই বোলার সৈয়দ খাঁন ও রা‌সেল। দুজ‌নেই ৩ ওভার বল ক‌রে যথাক্র‌মে ১৪ ও ১৫ রান দি‌য়ে ১ টি ক‌রে উইকেট লাভ ক‌রে‌ছেন। ১৩৮ রা‌নে জবা‌বে ব্যাট কর‌তে নে‌মে আশিক জু‌নিয়‌রের ৪২ ব‌লে অর্ধ-শত‌কে চ‌ড়ে ২ বল বা‌কি থা‌কতেই ৫ উইকেট হা‌তে রে‌খেই জ‌য়ের বন্দ‌রে পৌঁ‌ছে যায় ঢাকা প্লেয়ার্স জোন। দূর্দান্ত অর্ধ-শত‌কের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বা‌চিত হোন আশিক জু‌নিয়র।

প্রায় দেড় মাস ব্যাপী চলা টুর্না‌মেন্ট‌টি’র আয়োজক ফেইসবুক ভি‌ত্তিক জন‌প্রিয় ক্রি‌কেট গ্রুপ “‌ক্রিকম্যাড”। টুর্না‌মে‌ন্টে সহ‌যোগীতা কর‌ছে ক্রি‌কেট ফি‌য়েস্তা ও টাইগা‌রিয়ান্স। সা‌র্বিক সহ‌যোগীতায় র‌য়ে‌ছে “‌ক্রি‌কেট রঙ”। প্র‌তি‌যোগীতার ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার দেওয়া হ‌চ্ছে “‌ক্রি‌কেট টাইম-ম্যাগা‌জি‌নের” পক্ষ থে‌কে এবং মি‌ডিয়া পার্টনার হি‌সে‌বে আছে নিউজ ক্রি‌কেট ২৪.কম। সর্ব‌মোট ২৪ টি দল নি‌য়ে আয়ো‌জিত এ টুর্না‌মে‌ন্টের ফাইনাল আগামী ২৪ এপ্রিল অনু‌ষ্ঠিত হ‌বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »