সাকিব শাওন »
চলতি মাসের ২৯ তারিখ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে এই বছর আইপিএলের তারিখ পরিবর্তন করেছে বিসিসিআই। পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে ১৫ এপ্রিল।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনা হিসেবে ১৫ এপ্রিলের আগ পর্যন্ত আইপিএল ১৩তম আসর ২০২০ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।
ইউরোপের পাশাপাশি এশিয়ার সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে। আর মূলত এই ভয়ংকর করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।
