আতঙ্কিত পিএসএলের বিদেশি ক্রিকেটাররা, তল্পিতল্পা গুছিয়ে নিচ্ছেন!

মোহাম্মদ সোহেল »

সমগ্র বিশ্ব তমকে গেছে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর দাপদে। এই ভাইরাসের প্রকোপকে বৈশ্বিক মহামারী ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংগ্বগনস্থা। বিশ্বের অনেক দেশ তাদের দেশে বিমান উঠানামা বন্ধ করে দিয়েছে। এই ভাইরাস খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে চারদিকে। এই দিকে পাকিস্তানে চলা দর্শকবিহীন পিসিএলেও নিজেদের শঙ্কাহীন ভাবতে পারছেননা বিদেশি ক্রিকেটাররা।তাই যত দ্রুতসম্ভব নিজেদের ফিরছেন বিদেশি ক্রিকেটাররা।

নিরাপত্তার অভাবে এতদিন আরব আমিরাতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আয়োজিত হলেও এবারই প্রথম সম্পূর্ণ পিএসএল আয়োজিত হচ্ছে পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে ২০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় নিজেদেরকে আর নিরাপদ ভাবতে পারছেনা বিদেশি ক্রিকেটাররা। যদিও মাঠে দর্শকদের উপস্থিতি নেই।

ইংল্যান্ডের মঈন আলী, জেসন রয়, জেম ভিন্সরা অতিদ্রুত পাকিস্তান ছাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।তাছাড়া অন্যান্য বিদেশিরা পাকিস্তান ত্যাগ করছেন পিসিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো রেখেই। এতে পিএসএল কিছুটা রঙ হারালেও পাকিস্তানের দেশি ক্রিকেটাররা নিজেদের আরো বেশি করে মেলে ধরার পাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »