নাফিসুল হক »
সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছিলো পুরোটাই ফাকা।নিজের মাঠে অস্ট্রেলিয়া কবে দর্শক ছাড়া খেলেছে তা তাদের জানা নেই। এরই মধ্যে শুরু প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের সাথে ৩ম্যাচের ওয়ানডে সিরিজ। টসে জিতে ব্যাটিং এর সঠিক সিদ্ধান্ত নিলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যটা একটু কমই মনে হচ্ছিল।
কিন্তু ২৫৯ রানের লড়াকু পুজি পেয়ে স্টার্করা যে এমন প্রতিদান দিবেন তা কেউ ভাবেননি হয়তো। ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ওভারে ১৮৭ রানেই অল আউট নিউজিল্যান্ড।৭১ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম থেকেই চাপে রেখছিল অস্ট্রেলিয়ার পেসাররা। যার ফলে ধীর গতির শুরু হয় নিউজিল্যান্ডের এবং ২৮রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ডের। দলের কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ রান করেন মার্টিন গাপটিল। ৪০রান করতে খরচ করেন ৭৩ বল।
সবমিলিয় সিরিজে ১-০ তে এগিয়ে গেল চাপে থাকা অস্ট্রেলিয়া। উইলিয়ামসন চাইবে ঘুরে দাড়াতে দ্বিতীয় ম্যাচেই।
