শোয়েব আক্তার »
চলতি মাসের শেষ দিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস ব্যাপক হারে বিস্তার লাভ করায় মে মাস পর্যন্ত সভা স্থগিত করে আইসিসি। তবে, বার্ষিক সভা নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে আইসিসি।
মে মাসে মূল সভায় বো র্ড সদস্যরা একত্রিত হওয়ার আগে চলতি মাসের ২৬-২৯ তারিখের মধ্যে স্বল্প পরিসরে একবার সভায় বসবেন তাঁরা। তবে, তা স্বশরীরে উপস্থিত হয়ে নয়। প্রযক্তির ব্যবহারে অনুষ্ঠিত হবে এ সভা। অর্থাৎ ভিডিও কনফারেন্সর মাধ্যমে বার্ষিক সভা আয়োজনের কথা জানিয়েছে আইসিসি।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটর এই অভিভাবক সংস্থা বলছে, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে বোর্ড সদস্যরা বেশ উদ্বিগ্ন। তাঁরা এর সমাধানের অপেক্ষায় আছেন। এমতাবস্থায় চলতি মাসের অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি’র বার্ষিক সভা ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হবে।’
আইসিসি’র বোর্ড কর্মকর্তা ও বোর্ড সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সভায় অংশ নেবেন বলে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখার নিশ্চয়তা প্রদান করেছে আইসিসি।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘আইসিসি’র বোর্ড এবং বোর্ডের সব সদস্য বৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বৈঠকে অংশ নেবেন। গুরুত্বপূর্ণ এ সভায় সবাই অংশ নেবেন। পূর্ণাঙ্গ বৈঠকটি অনুষ্ঠিত হবে মে মাসে। তবে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের আগে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। সকলের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।’
