শোয়েব আক্তার »
ফ্যাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টের নাম আইপিএল। আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের ত্রয়োদশ আসর। টুর্নামেন্ট কে সামনে রেখে ইতোমধ্যে দল সাজানো থেকে শুরু করে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেখেছে ফ্যাঞ্জাইজি ও আয়োজক কমিটি।
তবে, বিশ্বব্যাপী মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় নির্দিষ্ট সময়ে আইপিএল আয়োজনে শঙ্কা দেখা দিয়েছে। গুঞ্জন শুনা যাচ্ছে শেষ পর্যন্ত আইপিএল মাঠে গড়ালেও রাখা হবে না কোন টিকিটের ব্যবস্থা। এসব গুঞ্জনের মধ্যে এবার জানা গেল সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক হয়ে আইপিএলে অংশ নেওয়ার জন্য অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্ণারের ভিসার আবেদন খারিজ করে দিয়েছে ভারত!
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়লেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের আইপিএলে অংশ নিতে কোন রকমের বাঁধা প্রদান করছে না। এজন্য ভিসার আবেদন ও করেছিলেন এই বাঁহাতি অজি ব্যাটসম্যান। এমনিতেই করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে বিদেশি লোকজন কে ভিসা দিচ্ছে না ভারত। তবে, ওয়ার্নারের ভিসার আবেদন খারিজ হওয়ার পেছনে করোনা ভাইরাস না-কি অন্য কোন কারণ আছে তা এখনও স্পষ্ট নয়।
বল টেম্পারিং কান্ডে জড়িয়ে ১ বছরের নিষেধাজ্ঞা থাকায় আইপিএলের গেল আসরে খেলতে পারেন নি ওয়ার্নার। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার আবারও হারানো মুকুট ফিরে পেয়েছেন তিনি। তাঁর হাত ধরেই ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুলেছিলো অরেঞ্জ আর্মি’রা।
