সাজিদা জেসমিন »
বর্তমানে সড়ক দুর্ঘটনার ব্যাপকতায় নিরাপদ সড়কের দাবী সামনে রেখে অবসর ভেঙে মাঠে ফিরেছেন কিংবদন্তি ক্রিকেটাররা। এতে অংশ নেন ভারত,শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড়রা। দুর্দান্ত চলতে থাকা এই আসরের নাম দেওয়া হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ৷
পুরো আসরটি অনুষ্ঠিত হচ্ছিলো মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। যার মধ্যে মাঠে গড়িয়েছে চার ম্যাচ । কিন্তু সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপের কারণে মাঝপথেই বন্ধ হতে চলেছে এই আসর। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়া জায়গাগুলোতে ইতিমধ্যেই বন্ধ হয়েছে সব রকমের আসর৷
রোড সেফটি নিয়ে এই টুর্নামেন্টে দর্শকদের তুমুল আগ্রহ বিরাজমান ছিলো। চোখের সামনে অবসর ভেঙে খেলতে দেখা কিংবদন্তিদের ম্যাচ দেখতে উৎসুক ছিলেন সবাই। তাই দর্শক হীন আসর চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে উঠছেনা। উপায়ান্তর না পেয়ে তাই সবাইকে নিয়ে বসতে হয়েছে আলোচনায়।
ইতিমধ্যেই প্রায় সব বৈশ্বিক ইভেন্ট বন্ধ কিংবা দর্শকশূন্যভাবে হচ্ছে। তাই সরকারের নির্দেশে ভারতেও বন্ধ করতে হচ্ছে টুর্নামেন্ট। এই আসরের বাকি অংশ আগামী মে বা অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে৷ সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য। করোনার প্রকোপ কমা এবং তিন দলের খেলোয়াড়দের সময়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
টুর্নামেন্ট বাতিলের ঘোষণা ইতিমধ্যেই কতৃপক্ষ কর্তৃক না আসলেও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ-র মধ্যেই করোনা আতঙ্কে দেশে ফিরেছেন বেশ কিছু ক্রিকেটার। দীর্ঘ সময় আলাপ-আলোচনার পর টুর্নামেন্ট সাময়িক বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
