সাজিদা জেসমিন »
এইতো দিন কয়েক আগেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩।ফরম্যাটেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ১।ম্যাচ টেস্ট, ৩ম্যাচ ওয়ানডে এবং ২ ম্যাচ টি-২০ সিরিজের সব ম্যাচে জয়লাভ করে বেশ ফুরফুরে মেজাজেই আছে জাতীয় দল।
আসন্ন ডিপিএলে আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন। আসন্ন আসরে আবাহনী লিমিটেডের কাছে এমন পারফরম্যান্সই আশা করছেন সুজন। আবাহনীকে বাংলাদেশ দলের অনুরূপ দেখার ইচ্ছে পোষণ করেছেন সাবেক এই ক্রিকেটার।
সুজনের মন্তব্য জাতীয় দলের মতো আবাহনীর ক্রিকেটাররাও তাদের সামর্থ্যের প্রমাণ দিক। জয় ছিনিয়ে আনুক প্রত্যেকটি ম্যাচে। তিনি প্রত্যাশা করেন তাঁর দল প্রত্যেক ম্যাচে জয়লাভ করবে।
আগামী ১৫ই মার্চ থেকে ডিপিএলের এই আসর শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের।
ম্যাচের পূর্বে সুজন বলেন, ‘আমাদের শুরু থেকেই সিরিয়াস থাকতে হবে। কোনো ম্যাচকেই সহজভাবে নেয়া যাবে না। আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ ব্যবধানে জেতার। যেমন দেখুন বাংলাদেশ সম্প্রতি জিম্বাবুয়েকে হারিয়েছে। আমরা অনুরূপভাবেই খেলতে চাই মূলত।’
সুজন বলেন নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলবে তার দল। তিনি বলেন, ‘আমি মনে করি খেলায় জয়-পরাজয় থাকবেই। সেরা ক্রিকেট খেলা পর্যন্তই আমি খুশি থাকি। ছেলেরা শতভাগ চেষ্টা করছে। অপরাজিত থাকলে যে কারো ভালো লাগে। দিন শেষে আমার কাছে চ্যাম্পিয়ন হওয়াই মুখ্য। আমি দুই ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। অপরাজিত থাকাটা অবশ্যই একটা ক্রেডিট।’
