বর্ষব্যাপী বাংলাদেশের ক্রিকেট সূচী

সাজিদা জেসমিন »

বাংলাদেশের চলতি বছরের আন্তর্জাতিক ধাপ শুরু হয়েছে পাকিস্তান সফরের মধ্য দিয়ে। ৩দফায় নির্ধারিত হয়েছিলো এই সফর, যার দু’দফা ইতিমধ্যেই শেষ হয়েছে। ৩য় দফা সফরের জন্য এপ্রিলে পাকিস্তান যাবে বাংলাদেশ। মাঝপথে ঘরের মাঠে হয়ে গেলো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। সিরিজ জিতে বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ।

৩য় দফা সফরে শেষ টেস্ট ও ১টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১লা এপ্রিল একমাত্র ওয়ানডে এবং ৫ ই এপ্রিল থেকে শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। ২টি ম্যাচই করাচিতে হবে। অর্থাৎ, এপ্রিলেই শেষ হচ্ছে পাকিস্তান সফর।

অপরদিকে, পাকিস্তান সফরের পর বাংলাদেশ আয়ারল্যান্ড সফরে যাবে। ইতিমধ্যেই সিরিজ নির্ধারণ করা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ৩টি ওয়ানডে ও চারটি টি-২০। যার মধ্যে ওয়ানডে সিরিজ হবে স্বাগতিক দেশে এবং বাকি টি-২০ সিরিজের ভেন্যু হবে ইংল্যান্ড।

জুন মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ। যার মধ্যে একটি চট্টগ্রাম এবং অপরটি ঢাকায় অনুষ্ঠিত হবে৷ এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হবে হোম-অ্যাওয়ে সিরিজ। যার মাঝে আবার বিশ্বকাপ রয়েছে। নিম্নে এফটিফি অনুযায়ী সিরিজসমূহের সময়সূচী দেওয়া হলোঃ

বাংলাদেশ বনাম পাকিস্তানঃ (করাচি)

১লা এপ্রিলঃ ১ম ওয়ানডে।
৫-৯ এপ্রিলঃ ২য় টেস্ট।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডঃ

ওয়ানডেঃ( স্টরমন্ট)
১৪,১৬ এবং ১৯ মে।

টি-২০ঃ ( দ্য ওভাল, কেলমসফোর্ডম ব্রিস্টল, এজবাস্টন)
২২,২৪,২৭ এবং ২৯ মে।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়াঃ

টেস্টঃ (চট্টগ্রাম ও ঢাকা)
১ম টেস্টঃ ১১-১৫ জুন।
২য় টেস্টঃ ১৯-২৩ জুন।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাঃ

৩টি টেস্টঃ জুলাই।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডঃ

২টি টেস্টঃ আগষ্ট।

এশিয়া কাপঃ

টি-২০ঃ সেপ্টেম্বর।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডঃ

৩টি টি-২০ঃ অক্টোবর।

টি-২০ বিশ্বকাপঃ

অক্টোবর থেকে নভেম্বর।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাঃ

৩টি ওয়ানডেঃ ডিসেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »