নাফিসুল হক »
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত শুরুর পরেও খুব বেশিদূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ফিঞ্চের ওপেনিং জুটিতে চমৎকার শুরু পায় অস্ট্রেলিয়া। প্রথম উইকেট জুটিতে তাদের সংগ্রহ দাড়াই ১২৪। এর পর ব্যক্তিগত ৬০রানে ওয়ার্নারকে দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফেরান ফার্গুসন। এর পর কিছুক্ষনের মধ্যেই ফিঞ্চও সাজঘরে ফিরেন।দলের ছন্দ পতন এরপর থেকেই। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে লাবুচাংগে ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৫৬রানেও লাবুচাংগে ফিরলে আর বেশিদূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া।
বল হাতে দুর্দান্ত ছিলেন মিচেল সান্টনার, সোদি।তারা দুইজনে মিলে ৫উইকেট তুলে নেন।শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রানের লড়াকু পুজি পায় অস্ট্রেলিয়া।এখন বাকি দায়িত্ব মিচেল স্টার্কদের।এদিকে ব্যাট হাতে লড়বে গাপটিল,উইলিমাসন, টেইলর এর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।।
