ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে কোয়া‌রেন্টাই‌নে অস্ট্রে‌লিয়ান পেসার!

শোয়েব আক্তার »

‌হঠাৎ ক‌রেই বিশ্বব্যাপী ব্যাপক আকা‌রে ছ‌ড়ি‌য়ে পড়‌ছে ক‌রোনা ভাইরাস। বি‌শ্বের প্রায় ১২০ টি’র ও অধিক দে‌শে এ ভাইরাস ছ‌ড়ি‌য়ে পড়ার খবর পাওয়া যা‌চ্ছে। বি‌শ্বের অনেক বড় বড় ব্য‌ক্তি ও ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌ওয়ার, এমন‌কি মারা যাওয়ার ও খবর নিয়‌মিত-ই পাওয়া যা‌চ্ছে। ক্রীড়াঙ্গ‌নেও এর প্রভাব পড়‌তে শুরু ক‌রে‌ছে। ইতোম‌ধ্যে অন্যান্য খেলা গু‌লোর ম‌তো অনেক ক্রি‌কেট ম্যাচ ও বা‌তিল করা হ‌য়ে‌ছে এবং যেসব খেলা চা‌লি‌য়ে যাওয়া হ‌চ্ছে তা‌তেও দর্শক শূণ্য রাখা হ‌চ্ছে গ্যালা‌রি।

ত‌বে, এবার ই প্রথম কোন ক্রি‌কেটার‌কে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত স‌ন্দে‌হে কোয়া‌রেন্টাই‌নে পাঠা‌নো হ‌লো। তি‌নি হ‌চ্ছেন অস্ট্রে‌লিয়ান ক্রি‌কেটার কেন রিচার্ডসন। নিউ‌জিল্যা‌ন্ডের বিপ‌ক্ষে আজ থে‌কে শুরু হওয়া ওয়ান‌ডে ম্যা‌চের স্কোয়া‌ডে তি‌নি ছি‌লেন। অনুশীল‌নের সময় হঠাৎ ক‌রে রিচার্ডস‌নের গলা ব্যাথা দেখা দি‌লে তা‌কে কোয়া‌রেন্টাই‌নে রাখার সিদ্ধান্ত নেয় ক্রি‌কেট অস্ট্রে‌লিয়া।

‌ক্রি‌কেট অস্ট্রে‌লিয়ার চি‌কিৎসক দল এই পেসা‌রের কো‌ভিড-১৯ ভাইরাস পরীক্ষা ও সম্পন্ন ক‌রে‌ছে যার রি‌পোর্ট আজ পাওয়ার কথা র‌য়ে‌ছে। পরীক্ষার ফলাফ‌লের উপর নির্ভর কর‌ছে রিচার্ডস‌নের এই সি‌রি‌জে খেলা না খেলার ভ‌বিষ্যত। রিচার্ডস‌নের প‌রিব‌র্তে নিউ‌জিল্যা‌ন্ডের বিপ‌ক্ষে ওয়ান‌ডে সি‌রি‌জে দ‌লে নেওয়া হ‌য়ে‌ছে শন অ্যাবট‌কে।

অ‌স্ট্রে‌লিয়ার সিড‌নি‌তে আজ শুরু হ‌য়ে‌ছে তিন ম্যাচ ও‌ডিআই সি‌রি‌জের প্রথম ম্যাচ। একই মা‌ঠে আগামী ১৫ মার্চ সি‌রি‌জের দ্বিতীয় এবং হোবর্ট এ সি‌রিজের তৃতীয় ও শেষ ও‌ডিআই ম্যাচ‌টি অনুষ্ঠিত হ‌বে। সি‌রি‌জের প্র‌ত্যেক‌টি ম্যাচ সরাস‌রি সম্প্রচার কর‌বে সনি সিক্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »