সিডনির দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

নাফিসুল হক »

আজ থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। করোনা আতংকে সারা দুনিয়ার মতো কাঁপছে অস্ট্রেলিয়াও কিন্তু এই সময় সিরিজ বাতিল করা সম্ভব না হওয়ায় দর্শকশূন্য মাঠে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছে অস্ট্রেলিয়া।

দুই দল আছে দুই ধরনের ছন্দে। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডের সিরিজে ধবল ধোলাই এর স্বীকার হয়ে বাড়ি ফিরেছে ফিঞ্চরা। অন্যদিকে ঘরের মাঠে ভারতকে ওয়ানডে এবং টেস্ট সিরিজের নাস্তানাবুদ করা নিউজিল্যান্ড আছে দারুন ছন্দে। অস্ট্রেলিয়ার হয়ে দলে ফিরেছেন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার সাথে তৃতীয় ওয়ানডেতে ছিলেন না তিনি। এছাড়াও জোশ হ্যাজেলউড আছেন একাদশে। অন্যদিকে ব্ল্যাক ক্যাপসদের একাদশে ফিরেছেন লোকী ফার্র্গুসন। এছাড়াও আছেন দারূন ফর্মে থাকা ট্রেন্ট বোল্ট।

ফিঞ্চ-উইলিয়ামসন যুদ্ধ আগুন ঝরাবে তা বলার অপেক্ষা রাখে না। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার শেষে ১০০ রান তুলে ফেলেছেন ওয়ার্নার ফিঞ্চের ওপেনিং জুটি। শেষ পর্যন্ত দেখা যাক ব্ল্যাক ক্যাপসদের সামনে কত রানের লক্ষ্য দাঁড় করতে পারে অস্ট্রেলিয়া !!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »