শোয়েব আক্তার »
ক্যারিয়ারে সবচেয়ে সেরা সময় পার করছেন বাংলাদেশ দলের উদ্ভোধনী ব্যাটসম্যান লিটন দাস। সফররত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই অর্ধ শতকের সাহায্যে ১১৯ রান করে জিতিছেন সিরিজ সেরার পুরুষ্কার। ধারাবাহিক রান তোলার কারণে প্রভাব পড়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়েও।
আইসিসি’র সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি সিরিজে ৪৬ নম্বর অবস্থান থেকে ২৩ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ে সিরিজ শেষে ৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে লিটন-ই বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে লিটনের পরে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। র্যাংকিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ নম্বরে অবস্থান করছেন। তামিম ইকবাল কে বিশ্রামে পাঠিয়ে সিরিজে একটি মাত্র ম্যাচ খেলা নাঈম শেখ ৪৪ নম্বরে অবস্থান করছেন। এরপর ৪৬ তম অবস্থানে সৌম্য সরকার ও ৫১ তম অবস্থানে রয়েছেন তামিম ইকবাল।
ব্যাটিং এ টাইগার ব্যাটসম্যানরা মোটামুটি ভালো অবস্থানে থাকলেও বোলিং এ তেমন একটা সুখবর নেই র্যাংকিংয়ে। ৫২১ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। এরপর ৪৯ তম অবস্থানে রয়েছেন আরেক পেসার আল-আমিন হোসেন।
