সাকিব শাওন »
আগামী ১৮ মার্চ ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কোলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে৷ এই মাঠের ধারণ ক্ষমতা ৬৮০০০ দর্শক৷ কিন্তু সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে বিসিসিআই ও দেশটির ক্রীড়ামন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই ম্যাচ দর্শকশূন্য অবস্থায় হতে পারে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ লখনৌয়ের ভারত রত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। সিরিজের শেষ ম্যাচ কোলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারণে এই দুটি ম্যাচ খালি স্টেডিয়ামে হতে পারে। তবে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি ঘোষণা আসেনি।
শুধু এশিয়া নয় এর পাশাপাশি ইউরোপের ও সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ফুটবলে লা-লিগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে লা-লিগা কতৃপক্ষ।এছাড়া ইতালিতে রেড এ্যালার্ট জারি করেছে সব ধরণের খেলা বাতিল ঘোষণা।
