বছ‌রে ৭২ লাখ টাকার লোকশান গুণ‌তে হ‌চ্ছে রিয়াদ কে!

শোয়েব আক্তার »

দে‌শের ক্রি‌কে‌টের পঞ্চপান্ড‌বের জৌলুশ দিন কে দিন কম‌তেই আছে। সদ্য বিদায়ী ওয়ান‌ডে অধিনায়ক মাশরা‌ফি বিন মোত্তর্জা কে‌ন্দ্রিয় চু‌ক্তি থে‌কে নি‌জে‌র নাম প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন। আইসি‌সি’র দেওয়া নি‌ষেধাজ্ঞা’র কার‌ণে এবার বি‌সি‌বির কে‌ন্দ্রিয় চুক্তি তে ঠাঁই হয় নি সা‌কিব আল হাসা‌নের। অন্য‌দি‌কে, সাদা ব‌লে জায়গা পে‌লেও ধারাবা‌হিক বা‌জে ফ‌র্মের কার‌ণে লাল ব‌লের চু‌ক্তি‌তে জায়গা হা‌রি‌য়ে‌ছেন মাহমুদুুল্লাহ রিয়াদ।

‌গেল মা‌সে রাউয়ালপি‌ন্ডি টে‌স্টের আগেও লাল ব‌লের চু‌ক্তি‌তে বি‌সি‌বির বি‌বেচনায় ছি‌লেন তি‌নি। কিন্তু পা‌কিস্তা‌নের বিপ‌ক্ষে সি‌রি‌জের প্রথম টে‌‌স্টের দুই ইনিংসে ২৫ ও ০ রান করায় টেস্ট ফরম্যাট‌কে বিদায় বল‌তে মাহমুদুল্লাহ কে পরামর্শ দেওয়া হয়। সর্ব‌শেষ জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে টে‌স্টে ও ছি‌লেন না এই ডানহা‌তি অলরাউন্ডার।

‌টেস্ট দ‌লের চু‌ক্তি‌তে বি‌বেচ্য না হওয়ায় আর্থিক ক্ষ‌তির সম্মু‌খিন হ‌তে হ‌চ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কে। লাল ও সাদা ব‌লের জন্য বি‌সি‌বির চু‌ক্তি‌তে থাক‌লে মা‌সে ৬ লাখ টাকা ক‌রে পে‌তেন মাহমুদুল্লাহ। এখন শুধু সাদা ব‌লের চু‌ক্তি‌তে থাকায় মা‌সে ৪ লাখ টাকা ক‌রে পা‌বেন তি‌নি। ফ‌লে, শুধু মা‌সিক বেতন থে‌কে মাহমুদুল্লাহ রিয়া‌দের ক্ষ‌তি হ‌চ্ছে ২৪ লাখ টাকা। এছাড়া আই‌সি‌সি’র এফটি‌পি অনুযায়ী এ বছর আরও ৮টি টেস্ট খেলার কথা র‌য়ে‌ছে বাংলা‌দে‌শের। সে হিসা‌বে তি‌নি আরও ৪৮ লাখ টাকা আয় থে‌কে ব‌ঞ্চিত হ‌তে যা‌চ্ছেন।

সব মি‌লি‌য়ে চল‌তি বছর প্রায় ৭২ লাখ টাকা কম আয় কর‌বেন দে‌শের ক্রি‌কে‌টের টি-‌টো‌য়ে‌ন্টি ফরম্যা‌টের অধিনায়ক। ক্রি‌কেটের সব‌চে‌য়ে অভিজাত ফরম্যাট থে‌কে বাদ পড়ার আফ‌সোস তো থাক‌বেই। পাশাপা‌শি আর্থিক ক্ষ‌তি টা ও একেবা‌রে কম হ‌চ্ছে না মাহমুদুল্লাহ রিয়া‌দের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

  1. হেডলাইন পড়ে ভিতরে ঢুকে মেজাজ খারাপ হয়ে গেল। এভাবে লাভ লস এর হিসাব করতে হয়?
    আমাদের তাহলে নতুন করে পড়ালেখা শিখতে হবে।

মন্তব্য করুন »