জাকির মামুন »
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশান লীগে শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে দল ঘোষণা করলো ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব৷
তাসকিন, আবু জাহিদ রাহি, আবু হায়দার রনি ও অভিজ্ঞ আবদুর রাজ্জাকদের নিয়ে বেশ শক্তিশালী বোলিং ইউনিট’ই মোহামেডানের ভরসার জায়গা৷
আবাহনী সহ অন্যান্য দল গুলো তারকাঘেঁষা দল গঠন করলেও মোহামেডান হাঁটলেন ভিন্নপথে৷ এক ঝাঁক তরুণ কয়েকজন অভিজ্ঞ ঘরোয়া ক্রিকেটে ভালো ফারফর্ম করা প্লেয়ারদের নিয়ে দল সাজিয়েছে তারা৷ আর মোহামেডানে অন্তর্ভুক্তি তরুনরা ও মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিতে৷

দল নিয়ে জানতে চাওয়া হলে জাতীয় দলে খেলা অভিজ্ঞ পেসার তাসকিন জানান, মোহামেডান একটি ঐতিহ্যবাহী ও সাপোর্টারবান্ধব দল৷ আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত৷ ব্যক্তিগত লক্ষ্য জানতে চাইলে তিনি জানান, আমার টার্গেট সেরা পাঁচে থাকা৷ এখানে ভালো পারফর্ম করে আবার জাতীয় দলে আবার নিয়মিত হওয়ার ইচ্ছা আমার, বাকিটা আল্লাহর উপর৷
ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি আবদুর রাজ্জাক জানান, মোহামেডান বড় একটি ক্লাব৷ এবার এই ক্লাবে খেলবো ভালই লাগছে৷ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো সাদা কালো শিবিরকে ভালো কিছু উপহার দিতে৷
অনেকটা বোলিং নির্ভর দল কিনা জানতে চাইলে তিনি জানান, আমাদের দলে বোলিং ইউনিট টা শক্তিশালী বটে তবে ব্যাটিং টা লাইনটা অতটা খারাপ না৷ শুভাগত,ইরফান শুক্কুর, শামসুর রহমানরা ঘরোয়া লীগে ভালো পারফর্ম করার সামর্থ আছে৷
তারকাপ্লেয়ার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন এমন অনেক প্লেয়ার আছে যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছে অথচ জাতীয় দলে খেলছেন না৷ তার মানে এই না যে তারা ভালো প্লেয়ার না৷ জাতীয় দল আর ঘরোয়া লীগ অনেকটা ভিন্নতা আছে৷’
দলের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘প্রত্যেকটি দলের লক্ষ্য শিরোপা জেতা৷ সামর্থ ও ভাগ্যের বিচারে যারা এগিয়ে থাকে তারাই শিরোপা জিতে৷ আমরাও ভালো কিছু আশা করি৷’
মোহামেডান ক্লাবঃ আবদুর রাজ্জাক, শামসুর রহমান শুভ, শুভাগত হোম চৌধুরী, আসিফ হাসান, ইরফান শুক্কুর, অভিষেক মিত্র, আব্দুল মজিদ, আবু জায়েদ রাহি, নাদিফ চৌধুরী, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান লিমন, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হাসান ইমন, শাকিল হোসাইন, ইমরান সরকার।
