এপ্রিলে হচ্ছে না টাইগারদের পাকিস্তান সফর!

সাকিব শাওন »

চলতি বছরের এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে এই সিরিজ সম্ভব হওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।বিসিবি এখনো কিছু জানায়নি তবে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সব জানা যাবে।

এর আগে ২ দফায় পাকিস্তান সফর করে ১ টেস্ট ৩ টি২০ খেলে এসেছে বাংলাদেশ দল। তৃতীয় দফায় ১ টি টেস্ট ও ১ টি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিলো। প্রথম দুই দফায় ফলাফল খুবই হতাশাজনক ছিলো বাংলাদেশের।তবে সদ্য জিম্বাবুয়ের সাথে সব বিভাগে সিরিজ জিতে বেশ আত্নবিশ্বাস অবস্থানে আছে টিম বাংলাদেশ।

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে, শঙ্কায় রয়েছে আইপিএল,এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।

ইউরোপের পাশাপাশি এশিয়ার সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে। আর মূলত এই ভয়ংকর করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »