নারী বিশ্বকাপ ফাইনালের ৮৬ হাজার দর্শক করোনা ঝুঁকিতে

সাকিব শাওন »

সদ্য সমাপ্ত নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিন মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সংখ্যা ছিলো ৮৬ হাজার ১৭৪ জন।

সারাবিশ্ব ব্যাপী করোনা ভাইরাস (কোভিড১৯) ছড়িয়ে পড়েছে। আর এ জন্য বিভিন্ন দেশে রেড এলার্ট জারি করেছে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আসা এক দর্শকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ জন্য পুরো স্টেডিয়ামের সবাই রয়েছে এ রোগের ঝুঁকিতে।

আক্রান্ত ব্যক্তি ৮ মার্চ এমসিজির নর্দান স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করেছিলেন।

এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার এক বার্তায় জানিয়েছে, যদি স্টেডিয়ামের ৮ মার্চ উপস্থিত থাকা কোনো দর্শক শারীরিকভাবে অসুস্থবোধ করেন তাহলে, দ্রুতই যেন ডাক্তারের কাছে উপস্হিত হন। এছাড়া রাজ্যটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অন্তত ২২ মার্চ পর্যন্ত সতর্ক থাকতে হবে উপস্থিত থাকা সব দর্শকদের। আক্রান্ত হলে এর মধ্যেই লক্ষণ ধরা পড়বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »