থিরিমান্নেকে ছাড়াই শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা

নাফিসুল হক »

ইংল্যান্ডের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ বাহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। গত দুই সিরিজে তাকে স্কোয়াডে রাখা হলেও একাদশে ছিলেন না। এইবার তাকে স্কোয়াড থেকেও বাদ দেওয়া হলো। পাকিস্তান সফরের সময় এবং জিম্বাবুয়ে সিরিজের সময় দলের সাথে ছিলেন। আশা করা হচ্ছিল ইংল্যান্ড এর সাথে সিরিজে একাদশে ফিরবেন।কিন্তু এইবার স্কোয়াড থেকেই জায়গা হারালেন। এছাড়া এইবার দলে ফিরেছেন কুশাল পেরেরা। যদিও এই উইকেটে কিপার ব্যাটসম্যানের প্রথম টেস্ট খেলা নিয়ে আছে সংশয়। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পান তিনি। এছাড়াও স্কোয়াডে থাকলেও খেলতে পারবেন না হাসারাঙ্গা।এই স্পিন অলরাউন্ডার পড়েছেন হ্যামিস্ট্রিং এর চোটে।আগামী ১৯শে মার্চ থেকে গলেতে শুরু হচ্ছে ২ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুসল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাকশান সান্দাক্যান, সুরঙ্গা লাকমল, ভানিদু হাসারাঙ্গা (চোট, প্রথম টেস্টের আগে বদলি ঘোষণা)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »