সাকিব শাওন »
গত বছরের অক্টোবর মাসে নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলনে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের দাবি ছিল ১১ টি।
এর মধ্যে একটি উল্লেখযোগ্য একটি দাবি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে যেনো অন্তত ৩০ জন ক্রিকেটারকে রাখে । বিসিবি ক্রিকেটারদের সেই দাবি মেনে নেয়ারও আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাস যথযথ পূরণে ব্যর্থ হয়েছে তারা।
রবিবার (৮ মার্চ) মাত্র ১৬ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম প্রকাশ করে। যদিও নির্বাচকরা প্রাথমিক ভাবে ২৪ জন ক্রিকেটারের নাম জমা দিয়েছিলেন। বিসিবির বোর্ড সভায় সেখান থেকেই ১৬ জন ক্রিকেটারের নাম চুড়ান্ত করা হয়। পরে সৌম্যকে চুক্তিতে অন্তভুক্তি করা হয়।
কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন এবারের কেন্দ্রীয় চুক্তিতে বেশ কিছু নতুন মুখ আনতে চান তারা।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, খালেদ আহমেদ এবং সাদমান ইসলাম। চুক্তিতে রাখা হয়নি সৌম্য সরকারকেও। যদিও বিষয়টিকে নিছক ‘ভুল’ হিশেবেই দায় স্বীকার করে বিসিবি। পরে অবশ্য সৌম্যকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার কথা জানায় তারা।
এদিকে নতুন করে চুক্তিভুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখকে। এদের মাঝে শান্ত এবং মিঠুনকে রাখা হয়েছে তিন ফরম্যাটের জন্য।
