নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর মাঠে গড়ানোর কথা আর মাত্র দিন কয়েক পরেই। আগামী ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিয়মিত আইপিএল মাতালেও এবারের আসরে এই দুজনের কেউই থাকছেন না। তবে বাংলাদেশি কোন ক্রিকেটার না থাকলেও আইপিএলে থাকছেন দুই বাংলাদেশি। টিম অফিসিয়াল হিসেবে জনপ্রিয়তা খুঁড়ানো মোহাম্মদ খলিলের পরে এবার নতুন করে আইপিএলে নাম লিখিয়েছেন বুলবুল। ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর দল রাইজিং পুনে এবং চেন্নাই সুপার কিংসের টিম অফিসিয়াল হিসেবে আগের আসরগুলোতে কাজ করেছেন খলিল। টিম অফিসিয়াল হিসেবে নিজের কাজটা ঠিকমতো করতে পারায় আইপিএলের নিয়মিত মুখ এখন খলিল। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই খলিল একজন বাংলাদেশি।

এমএস ধোনীর সাথে খলিল
২০১৪ সাল থেকে টিম অফিসিয়াল হিসেবে ব্যাটসম্যানদের সাথে ছিলেন খলিল। এবার তার দেখানো পথে হাঁটলেন তরুণ বুলবুল। তরুণ বুলবুল মূলত বাংলাদেশ দলে কাজ করেন সাইড আর্ম থ্রোয়ার হিসেবে। তার মূল কাজই হলো অনুশীলনে ব্যাটসম্যানদের সাহায্য করা। আইপিএলের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দ্রারাবাদের হয়ে কাজ করতে দেখা যাবে বুলবুলকে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে বুলবুল
সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুজনই খেলেছেন। সেই সুবাদে বাংলাদেশে এই দলের অনেক ভক্ত আছেন। নিষেধাজ্ঞার কারণে এবার সাকিব থাকছেন না। এছাড়া আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি আইপিএলের কোন দল। তবে খেলোয়াড় না থাকলে আইপিএলে থাকছে বাংলাদেশের টিম স্টাফ। সানরাইজার্সের ব্যাটসম্যানদের সাথে কাজ করবেন বুলবুল।
