ডোপিং কেলেংকারীঃ ক্ষতিপূরণ পাচ্ছেন পেরেরা

নাফিসুল হক »

শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল পেরেরার বিরুদ্ধে নিউজিল্যান্ড সফরের সময় ডোপিং এর অভিযোগ আনা হয়। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির আনা অভিযোগ তখন প্রমানিতও হয়েছিল। কিন্তু পেরারা বরাবরই তা অস্বীকার করে আসছিলেন। প্রথম রিপোর্টে আনা অভিযোগ প্রমানিত হওয়াই ৬মাসের নিষেধাজ্ঞায় পড়েন পেরারা। কিন্তু পেরারা এর বিরুদ্ধে গিয়ে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তি হীন বলে। এই সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তার পাশে ছিল। মামলার রায় আসে পেরারার দিকে।অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। কিন্তু মামলার খরচ চালাতে ব্যয় হয় প্রায় ১লাখ ডলার যা শ্রীলঙ্কান বোর্ড চালিয়েছিল সে সময় যদিও পরে কুশাল পেরেরা তার ম্যাচ ফি থেকে দেনা মিটিয়ে দিয়েছেন।

এর পর ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির সাথে তার ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়। যেহেতু তিনি ৬মাস মাঠের বাইরে ছিলেন সেহেতু দুই পক্ষের সমঝোতায় তারা একটি পদক্ষেপ নিয়েছেন। ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাবেন এই বাহাতি মারকুটে ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »