সাকিব শাওন »
বেশ রদবদলের পর গতকাল ৮ মার্চ কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। তবে হালনাগাদ হওয়া ঐ তালিকায় সৌম্য সরকারের না থাকাটা বেশ অবাকই করে অনেক মানুষকে । জাতীয় দলের হয়ে শেষ এক বছরে ৩০ ম্যাচের ২৫ টিতে খেলার পরও চুক্তিতে তাঁর নাম না থাকাটা বেশ বেমানানই বটে। একদিন পরই অবশ্য জানা গেছে তালিকায় নাম ঢুকেছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।
বিসিবির দেওয়া গতকালেরর সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলে সৌম্যের নাম বাদ পড়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। লাল বল-সাদা বলে আলাদা শ্রেণিতে মোট ১৬ জন ক্রিকেটারের নাম ছিল শুরুতে। সাদা বলের জন্য চুক্তিতে ঢোকা সৌম্যকে নিয়ে তালিকাটা দাঁড়ালো ১৭ জনে।
এছাড়া রুবেল, মাশরাফি, সাকিব, রনি, ইমরুল সহ সাত ক্রিকেটার বাদ পড়েছে কেন্দ্রীয় চুক্তি থেকে।
