নাফিসুল হক »
সারা দুনিয়া এখন করনা আতংকে। সব কিছু উলট- পালট করে দিচ্ছে এই ভাইরাস। মানুষ আতংকে ঘর থেকে বের হওয়া বাদ দিয়ে দিয়েছে।বিভিন্ন শহরে নানা রকম অনুষ্ঠান স্থগিত করা হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশে ৩ জনের শরীরে এমন ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই জন্য আজ জিম্বাবুয়ের সাথে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিকালের আগেই দর্শক সমাগম এড়াতে টিকিট বিক্রি বন্ধ করে দেয় বিসিবি।
আগামী ২১-২২ মার্চ দুইটা ম্যাচ হওয়ার কথা রয়েছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের। মুজিব বর্ষ উপলক্ষে এই দুই ম্যাচের আগে ১৮ মার্চ এ আর রহমানের কনসার্ট করার কথা বিসিবির।
এসব নিয়েই আজ বিসিবি বস নাজমুল হাসান পাপন এর গণমাধ্যমের সাথে কথা বলার কথা ছিল। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ইনিংস শেষ হওয়া মাত্র শেরে বাংলার প্রেস বক্স প্রায় খালি হয়ে গেল। সাংবাদিকদের ৯০ ভাগ প্রেস বক্স থেকে চলে গেলেন বিসিবি কার্যালয়ের নীচে। কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দিলেন আজ বিসিবি বস কথা বলবেন না।কিন্তু এতে আরো রহস্য বাড়লো।
যদিও এখন পর্যন্ত মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে কোনো নোটিশ আসেনি। যদিও অনেক সূত্র থেকে জানা যাচ্ছে বিসিবি আসলে তাকিয়ে আছে আসন্ন ভারত বনাম দক্ষিন আফ্রিকার সিরিজ এবং আইপিএল এর দিকে। ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে এই সিরিজ এবং এপ্রিল থেকে শুরু হচ্ছে আই পি এল। এই গুলোতে যদি সফল ভাবে দর্শক সমাগম হয় তাহলে বিসিবি আর প্রোগ্রাম পরিবর্তন করবে না।
যদিও ১৭ মার্চ এর বিশাল সমাবেশ মুজিব জন্মশতবার্ষিকী পরিষদ আপাতত স্থগিত করেছে। এখন দেখা যাক বিসিবি শেষ পর্যন্ত কি করে?
সূত্রঃ জাগো নিউজ ২৪ ডট কম।
