সদ্য বিবাহিত ক্রিকেটারদের হাতেই ধরাশায়ী জিম্বাবুয়ে!

এবাদ হোসেন ছামি »

দুজনই বিয়ে করেছেন খুব বেশি দিন হয়নি। তারমধ্যে সৌম্যের বিয়ের হয়নি একমাসও। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিবাহিত দুই তারকা ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পাওয়ারহিটার দুইজন দুজন ব্যাটসম্যান সৌম্য সরকার এবং লিটন দাস।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। লিটন ৩৯ বলে ৫৯ রান করে নিজের সেরা আস্থার প্রতি সুবিচার করেই চলেছেন। তিনি বাংলাদেশের সবচেয়ে ক্লাসিকাল ব্যাটসম্যান সেটাতে হয়তো কারো সন্দেহ থাকার কথা নায়। তবে ব্যাটে রান পাচ্ছিলেননা অনেক দিন ধরেই। তাই দলে যায়গা হচ্ছিলো নড়বড়ে৷ তবে বিয়ের পরেই দেখা মেলে আসল লিটন দাসের। ক্যারিয়ারের বিয়ের পূর্বে যার সেঞ্চুরি ১টি বিয়ের পরে এক সিরিজেই সেঞ্চুরি ২টি!

আরেক সদ্য বিবাহিত সৌম্য সরকারও ভুগছিলেন রান খড়ায়। তবে সদ্য বিবাহিত এই সৌম্য তিনে ব্যাট করতে নেমে ৩২ বলে বিধ্বংসী ৬২ রানের ইনিংস খেলেন। যার মধ্যে শেষ ওভারের শেষ দুই বলে ছিল দুটি বিশাল ছক্কার মার। এবং এতেই জিম্বাবুয়ের জয়ের জন্য লক্ষ দাঁড়ায় ২০১ রান। সেটিকে পেরোতে পারেননি জিম্বাবুয়ে। অল আউট হয়েছে মাত্র ১৫২ রানে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »