সাকিব শাওন »
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ে দলের। দলীয় ১১ রানে সাজঘরে ফিরে যান টেলর। এরপর ওপেনার কামুনহুকামারে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩২ করে বিদায় নেয়। এছাড়া উইলিয়ামস,তিরিপানো,মুটাম্বি উভয় ২০ রান করে সংগ্রহ করে।
জিম্বাবুয়ে শেষ পর্যন্ত সবকয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে।
বাংলাদেশ জয়লাভ করে ৪৮ রানে।
বাংলাদেশের পক্ষে আমিনুল ও মোস্তাফিজ নেন সর্বোচ্ছ ৩ উইকেট করে। এছাড়া শফিউল,আফিফ ১ টি করে উইকেট নেন।
এর আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং আসে বাংলাদেশ দল। শুরু থেকেই জিম্বাবুয়ে বোলার দের ওপর চওড়া হয় বাংলাদেশের দুই ওপেনার।
লিটন তামিম জুটি ৯২ রান এনে দেয় দলকে। এরপর ৫৯ করে লিটন বিদায় নেন তামিম ও ফিরে যায় ৩৯ রানে। তারপর শুরু হয় সৌম্য ঝড়।
৩২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ ২০ ওভারে। এছাড়া রিয়াদ থাকেন ১৪* রানে অপরাজিত।
জিম্বাবুয়ের পক্ষে রাজা,এমপুফু,মাধভেরে ১ করে উইকেট নেন।
