বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ হবে ইংল্যান্ডে

নিউজ ডেস্ক »

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম টাইগার্স। এই সিরিজ নিয়ে আলোচনা চলছিলো বেশ থেকেই। তবে ভেন্যু নিয়ে ছিলো কিছুটা জটিলতা। অবশেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে আয়ারল্যান্ড বোর্ড জানিয়েছে, ওয়ানডে সিরিজ ঘরের মাঠে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজটা হবে পাশের দেশ ইংল্যান্ডে। যথাক্রমে ইংল্যান্ডের ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এর পাশাপাশি এজবাস্টনেও অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের এই চারটি ম্যাচ।

এদিকে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজটিও ঘরের মাঠে আয়োজন করার ইচ্ছে ছিলো আয়ারল্যান্ডের। কিন্তু ক্লোনটার্ফের একটি ভেন্যুর কাজ চলার কারণে তা সম্ভব হয়ে ওঠছে না। ফলে একরকম বাধ্য হয়েই টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে আয়োজন করার চিন্তা করেছে আইরিশরা।

বাংলাদেশ-আয়ারল্যান্ডঃ

ওয়ানডে সূচিঃ

প্রথম ওয়ানডে : ১৪ মে, ভেন্যু- স্টরমন্ট
দ্বিতীয় ওয়ানডে : ১৬ মে, ভেন্যু- স্টরমন্ট
তৃতীয় ওয়ানডে : ১৯ মে, ভেন্যু- স্টরমন্ট

টি-টোয়েন্টি সূচিঃ

প্রথম টি-টোয়েন্টি : ২২ মে, ভেন্যু- ওভাল
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৪ মে, ভেন্যু- চেমসফোর্ড
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ মে, ভেন্যু- ব্রিস্টল
চতুর্থ টি-টোয়েন্টি : ২৯ মে, ভেন্যু- এজবাস্টন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »