দুর্জয় দাশ গুপ্ত »
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই দুজনের ওপেনিং জুটিতে এসেছে ১০.২ ওভারে ৯২ রান। ৩৩ বলে ৪১ রান করে তামিম ফিরে গেলেও ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস।
৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে লিটন ফিরে গেলে দলের হাল ধরেন সৌম্য আর মুশফিক। মুশফিক মাত্র ৮ বলে ২ ছক্কায় ১৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হতে থাকেন সৌম্য সরকার। ইনিংসের শেষ ওভারে সৌম্য হাঁকান তিন বিশাল ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০০ রান।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে।
স্কোরঃ
বাংলাদেশঃ ২০০/৩ (২০) তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২* ; মাধেভেরে ১/১৫।
