নাফিসুল হক »
২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ দল।
ওপেনিংয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। ব্যাটিং উইকেটে নিজেদের স্বভাবজাত ব্যাটিং করছেন তামিম ও লিটন।
পাওয়ার প্লে’র ফায়দা পুরোপুরি উঠিয়ে নিতে পেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন লিটন। সুযোগ বুঝে চড়াও হচ্ছেন তামিমও। চার আর ছয়ে জিম্বাবুয়ের বোলারদেরকে রীতিমতো মাটিতে নামিয়ে এসেছেন এই দুইজন।
ওয়ানডে সিরিজের পর এবার প্রথম টি-টোয়েন্টিতেও মারমুখী ভঙ্গিতে আছেন বাংলাদেশী ওপেনাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৫৯ রান।
