দুর্জয় দাশ গুপ্ত »
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হচ্ছে সন্ধ্যা ছয়টায়।
এদিকে টসে জিতেছে সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে দলপতি শন উইলিয়ামস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশের একাদশে জায়গা হয়নি ওপেনার নাঈম শেখের। অভিষেকও হয়নি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া স্পিনার নাসুম আহমেদের।
দু’দলের একাদশঃ
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দলঃ তিনাশে কামুনহুকামউই, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।
