নাফিসুল হক »
জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসানের মিরাজের বাসায় গত মাসে চুরির ঘটনা ঘটে।কাফরুলে মিরাজের ফ্ল্যাটে গত মাসে জিম্বাবুয়ের সাথে চলা টেস্ট সিরিজের সময় এই ঘটনা ঘটে। ২০-২৬ ফেব্রুয়ারী পর্যন্ত মিরাজের বাসায় কেউ ছিল না।মিরাজ টিম এর সাথে হোটেলে ছিল। ফিরে দেখে এই ঘটনা।তারপর তিনি কাফরুল থানায় একটি চুরির মামলা দায়ের করেন অজ্ঞাত চোরের বিরুদ্ধে।
কাফরুলে ১০ তলা ভবনে মিরাজের বাসার সামনের ফ্ল্যাটটি ফাকা ছিল। বাসার কাঠের আলমারির ড্রয়ার ভেঙে ২৫ ভরি সোনা, তিনটি ডায়মন্ডের আংটি ও ছয় হাজার মার্কিন ডলার চুরি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক এমদাদুল হক তদন্ত করতে গিয়ে দেখেন তার সামনের ফাকা ফ্ল্যাট এর ইমার্জেন্সি সিড়ি ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে চোর। মিরাজের ফ্ল্যাটে এবং ওই ইমার্জেন্সি সিড়িতে একই রকম জুতার ছাপ পাওয়া যায়। এতে থলের বিড়াল বেরিয়ে আসে। বার্মিজ জুতার ছাপের সূত্র ধরে চোর ধরতে মিরাজের বাসার নিচে দুইদিন অবস্থান নেন পুলিশ।এতে ধরা পড়ে সোহেল নামে একজন। তিনি চুরির কথা স্বীকার করেছেন এবং আসামি সোহেল ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন এবং অপর এক চোর জামাল এখনো পলাতক আছে।
