সাকিব শাওন »
জিম্বাবুয়েকে টেস্ট ও ওয়ানডেতে পাত্তা না দেওয়া বাংলাদেশ পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার গ্লানি মুছার চেষ্টা করবে ফুরফুরে মেজাজেই। এই ম্যাচে বাংলাদেশের একাদশে প্রাধান্য পাবে অভিজ্ঞতা ও তারুণ্য। অনেকটা ওয়ানডে সিরিজের একাদশ নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। যদিও নিজেদের সর্বশেষ টি- টোয়েন্টি ম্যাচ থেকে এবার খোলস বেশ বদলেই প্রস্তুত হচ্ছে সফরকারী দলটি।
মিরপুরের উইকেট লো স্কোরিং ম্যাচের ‘অপবাদ’ পিছু ফেলেছে সর্বশেষ বিপিএলে। এই সিরিজে তাই হাই স্কোরিং আশা করতেই পারেন টি-টোয়েন্টির নিখাদ ভক্তরা। তা না হলে ব্যাপারটা বেমানানও হবে। সিলেটে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে ছিল রানের বন্যা। সেই বন্যা টি-টোয়েন্টি ফরম্যাটে আরও স্বতঃস্ফূর্তভাবে দৃশ্যমান হওয়ার কথা। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন,মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে:
তিনাশে কামুনহুকামওয়ে, রেগিস
চাকাভা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি, টিনটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা, কার্ল মুম্বা।
