বিশ্বমানের ক্রিকেট একাডেমি করার ইচ্ছে সাকিবের

নাফিসুল হক »

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার । ক্রিকেটে ব্যাট বল ফিল্ডিং সব ক্ষেত্রে তিনি সবার সেরা। বিগত ১ যুগের বেশি সময় ধরে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন ১ বছরের নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেট থেকে বাইরে আছেন। কিন্তু তিনি তো ক্রিকেট ছেড়ে থাকার মানুষ নয়। বিভিন্ন ধরণের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। মাঠের ব্যাস্ততা না থাকায় তিনি এই সময়টা কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং পরিবারকে সময় দিচ্ছেন।

এমনই এক চ্যারিটি সংগঠন ” মুসলিম চ্যারিটি” আমন্ত্রণে গত ৭ মার্চ ইংল্যান্ডে একটি তহবিল সংগ্রহের প্রোগ্রামে অংশ নেন। সেখানে তিনি অনেক কিছু বলেন তরুণদেরকে নিয়ে। তিনি ক্রিকেট থেকে বাইরে থাকলেও কথায় তার অনেক ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, ”আমার মূল ইচ্ছে আমি যেহেতু একজন ক্রিকেট খেলোয়াড়, আমার মূল লক্ষ্য যদি বলি আমার একটা একাডেমি হবে, বিশ্বমানের একাডেমি। সেখানে শুধু বাংলাদেশি খেলোয়াড়ই তৈরি করবেনা অন্যান্য দেশ থেকেও খেলোয়াড় আসবে এবং ওখান থেকে ট্রেনিং করে যাবে ও বাংলাদেশের সম্পর্কে ধারণাটা বদলে যাবে।”

এছাড়াও তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন, ”প্রথম কথাটা হচ্ছে স্বপ্নটা বড় করতে হবে। যেন স্বপ্নের কোন সীমা না থাকে। কখনোই চিন্তা করা যাবেনা যে একটা লেভেল পর্যন্ত পৌছানোর। লেভেলে কোন শেষ নেই, সুতরাং যতটা বড় সম্ভব স্বপ্নটা দেখার এবং স্বপ্নটাকে তাড়া করা জরুরী। এই দুইটা জিনিস যদি করা যায় আমার কাছে মনে হয় বেশিরভাগ সময় স্বপ্নটা ধরা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।”

স্বপ্ন দেখতে থাকা তরুণরা তার এইসব কথা মনোমুদ্ধ হয়ে শুনেন। সবাই চায় নিজেকে সাকিব আল হাসান এর মতো তৈরী করতে। আর স্বয়ং সাকিব আল হাসান যদি তাদেরকে নানা পরামর্শ দেন সেটা হবে তাদের জন্য আশীর্বাদের মতো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »