ফিটনেস এবং পারফরম্যান্স দিয়েই মাশরাফিকে দলে আসতে হবে- পাপন

সাকিব শাওন »

৮৮ ওয়ানডে ম্যাচে ৫০ জয়ে থেমেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক।

তবে ওয়ানডে ক্যারিয়ারকে এখনো জানাননি অবসর মাশরাফি। টেস্ট ম্যাচে ফেরার স্বপ্ন আর দেখেন না মাশরাফি। টি-২০ ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন প্রায় ৩ বছর আগে।

একদিবসীয় ক্রিকেট ক্যারিয়ার টেনে নিচ্ছেন। ক্যাপ্টেনসি ছেড়ে দিয়ে আরো কিছু দিন ওয়ানডে ক্রিকেট চালিয়ে নিতে চান। তবে ২ দিন আগে সিলেটে যে ছেলেটিকে বিসিবি ‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’ সম্মাননা ক্রেস্ট দিয়েছে, সেই ছেলেটির ওয়ানডে ভবিষ্যত এখন নির্ভর করছে নির্বাচকমন্ডলী এবং টিম ম্যানেজমেন্টের মর্জির উপর।

রবিবার পরিচালনামন্ডলীর সভা শেষে তা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের কখনো ফর্ম থাকে, কখনো ফর্ম থাকে না। বয়স ফ্যক্টর। ও খেলার মধ্যে থাকতে চাইলে ওয়েলকাম। কিন্তু অন্য খেলোয়াড়দের মতো তাকেও প্রতিযোগিতা করেই আসতে হবে।’

মাশরাফির প্রধান শক্তি জিদ। সেই জিদ দিয়ে দলে টিকে থাকতে চাইবে মাশরাফি। এমনটাই মনে করছেন বিসিবি সভাপতি। তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত ও নিজেকে মনে করে না পুরোপুরি ফিট। ও কিন্তু অসম্ভব জেদি। সে কিন্তু পেছনে হটার লোক নয়। ও যদি মনে করে আমি আবার জাতীয় দলে ঢুকবো, তাহলে আমি অবাক হবো না। কিছুদিন পর দেখবেন সেরা বোলার হিসেবে ঢুকে পড়ছে। আমি আশ্চর্য হবো না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »