কেন্দ্রীয় চুক্তিতে ৫ নতুন মুখ , বাদ পড়েছেন মাশরাফি-সাকিব

নাফিসুল হক »

আজ বিসিবির বোর্ড মিটিংএ কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে করা এই চুক্তি থেকে বাদ পড়েছেন সদ্য অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া মাশরাফি এবং নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। এছাড়াও এই চুক্তিতে নেই ইমরুল কায়েস সহ আরও চার ক্রিকেটার যারা এর আগের চুক্তিতে ছিলেন। যারা হলেন পেসার রুবেল হোসেন ,আবু হায়দার রনি , খালেদ আহমেদ এবং টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম।

তবে নতুন ৫ মুখ জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি এসে চমক দেখিয়েছেন। তারা হলেন অলরাউন্ডার আফিফ হাসান , পেসার এবাদত হোসেন , ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ , মোহাম্মদ মিঠুন এবং নাজমুল হাসান শান্ত।

বিসিবি এইবার ”ডি ” ক্যাটাগরি নাম নতুন এক ক্যাটাগরি দিয়েছেন এ , বি , সি ক্যাটাগরির সাথে। ”ডি” ক্যাটাগরি তে থাকবে দুইজন ক্রিকেটার। সব মিলিয়ে ১৬ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন বলে জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।

কারা আছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে :

সাদা বলের চুক্তিতে আছেন : তামিম ইকবাল , নাজুমুল হাসান শান্ত , মুশফিকুর রহিম , লিটন দাস ,মোহাম্মদ মিঠুন , তাইজুল ইসলাম , মেহেদী হাসান মিরাজ , মাহমুদুল্লাহ রিয়াদ , মোহাম্মদ সাইফুদ্দিন , মুস্তাফিজুর রহমান , আফিফ হোসেন , নাঈম শেখ

লাল বলের চুক্তিতে : মুমিনুল হক , তামিম ইকবাল , নাজুমুল হাসান শান্ত , মুশফিকুর রহিম , লিটন দাস , তাইজুল ইসলাম ,মোহাম্মদ মিঠুন , মেহেদী হাসান মিরাজ , নাঈম হাসান , আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »