সাকিব শাওন »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২০ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ১৬ টাইগারের নাম ঘোষণা করেছে। নতুন চুক্তিতে ৫ জন নতুন টাইগারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে নাঈম শেখ একজন। মূলত সাদা বলের তাঁকে কেন্দ্রীয় চুক্তিতে এনেছে বিসিবি। মাঠে দারুণ সময় পার করছেন এই ব্যাটসম্যান। ভারত সিরিজে দারুণ এক ইনিংস খেলার পর সকলের নজরে আসেন এই ব্যাটসম্যান।
শেষ বিপিএলে ও রংপুরের হয়ে মাঠে ভালো সময় পার করেছেন। ম্যাচ বাই ম্যাচ রান করেছেন দলের প্রয়োজন অনুযায়ী।
ফল স্বরূপ হিসেবে পেয়ে গেলেন কেন্দ্রীয় চুক্তি। বিপরীতে আগের তালিকা থেকে মাশরাফি-সাকিব,ইমরুল,রুবেল,রণিসহ বাদ পড়েছেন সাতজন ক্রিকেটার
রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য আজকেই ঘোষণা করেছে বিসিবি বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল।
