মাত্র ১০০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি সিরিজ!

নাফিসুল হক »

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে বিসিবি আসন্ন সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিটে সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। কাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিলবে টিকিট। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টি সিরিজের গ্রান্ড স্ট্যান্ড এর টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। ভি আই পি স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউস অর্থাৎ শহীদ মুশতাক / শহীদ জুয়েল স্ট্যান্ড এর টিকিটের মূল্য ৩০০ টাকা করে রাখা হয়েছে।

সাউদার্ন এবং নর্দান স্ট্যান্ডের মূল্য ১৫০ টাকা। আর সর্বশেষ ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

এই সিরিজের টাইটেল স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং পাওয়ার্ড বাই ওয়ালটন। আর এই পুরো সিরিজের টাইগারদের স্পনসর করছে আকাশ ডিটিএইচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »