ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল

দুর্জয় দাশ গুপ্ত »

সিলেটে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলে অধিনায়ক মাশরাফি বিদায় নিয়েছেন। এর পর থেকেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে আলোচনা চলছিলো। অবশেষে আজ বোর্ড মিটিং শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে তামিম ইকবালের কাঁধে। নতুন অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করেছে বিসিবি।

গতকাল থেকে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ আলোচনায় থাকলেও নতুন অধিনায়ক হিসেবে তামিমকেই বেছে নিয়েছে বোর্ড। এদিকে অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ সাকিব আল হাসান হলেও আইসিসির নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকার কারণে পুনরায় ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত তামিমকেই দেখা যাবে গুরুদায়িত্বে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »