নাফিসুল হক »
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্রথম থেকেই ইন্ডিয়ার বোলারদের উপর চওড়া হয় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব্যাটার মুনি এবং হেইলি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ব্যাটিং সহায়ক উইকেটে সাবলীল ভাবে ব্যাট করে যাচ্ছিলেন এই দুইজন। প্রথম ১০ওভারে কোনো উইকেটের দেখা পাইনি ইন্ডিয়া। ১২ তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় ইন্ডিয়া।
ওপেনিং জুটিতে ১১৫ রানের পার্টনারশিপ দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। ২০ ওভার শেষে ভারতের সামনে পাহাড় সমান রান লক্ষ্য হিসেবে দাঁড় করাবে এটা অনুমেয়।
এখন দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসে!!
