অবশেষে মাঠে গড়াচ্ছে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ

সাফায়েত ফুয়াদ »

নানা জল্পনা কল্পনার পর ৯ ই মার্চ রোজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এই লিগ আয়োজনের জন্য দীর্ঘদিন ধরে ক্রিকেটাররা আন্দোলন করে আসছিলেন। এই লিগ আয়োজনের জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সাথে অনেক মিটিং করেছেন সিলেটের সিনিয়র ক্রিকেটাররা। তাদের একটাই ছিল দাবি ক্রীড়া সংস্থা যাতে লিগটা আয়োজন করে। এজন্য তারা সিলেটের ক্রিকেটারদের উন্নয়নের লক্ষ্যে সিলেট ক্রিকেটার এসোসিয়েশন নামে একটি কমিটি গঠন করে।

অবশেষে পূরণ হতে যাচ্ছে তাদের দাবি। এবারের লিগটা হবে লাল বলে। সিলেট জেলা স্টেডিয়াম এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লীগের ম্যাচগুলো। শহরের দশটি টিম এতে অংশ নিবে দুইটি গ্রুপে ভাগ হয়ে। অনির্বান ক্রীড়া চক্র, জীমখানা ক্লাব, এ্যাপোল-১১ ক্লাব, ওয়ানডার্স ক্লাব, জালালাবাদ ক্লাব কে নিয়ে গ্রুপ এ সাজানো হয়েছে। এবং অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বীর বীক্রম ইয়ামিন ক্রীড়া চক্রক, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র, ইয়ুথ সেন্টার ক্লাব, ইয়ং প্যাগাসাস ক্লাব কে নিয়ে সাজানো হয়েছে গ্রুপ বি।

সব দলগুলোই এখন ভালো মানের প্লেয়ার নিয়ে দল গোছাতে ব্যস্ত। অনেক প্লেয়ার রা একটা শঙ্কায় রয়েছেন একদিন খেলা জেলা স্টেডিয়ামের ম্যাটে এবং একদিন খেলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেটে। তবুও তারা খুশি কারণ লিগটা আয়োজন হচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »