ওয়ানডেতেও উজ্জ্বল তাইজুল!

আবু সুফিয়ান »

বাংলাদেশ টেস্ট দলে তিনি নিয়মিত মুখ, অটো চয়েজ বললেও চলে, টেস্ট ইতিহাসে বাংলাদেশের সেরা বোলারদের একজন তিনি, টেষ্টে সেরা বোলিং ফিগারও তার দখলে। কিন্তু একদিনের ক্রিকেট এর আগে দেখা যায়নি খুব একটা। প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক করার পরও একদিনের ক্রিকেট তিনি ছিলেন অপরিচিত নাম। তবে এবার ওয়ানডে দলে সুযোগ পেয়ে এই ফরম্যাটেও প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক তাইজুল ইসলামের, অভিষেক ম্যাচেই প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়ে ফেলেন তিনি। ঐ সিরিজের পারফরমেন্সের জোড়ে ডাক এসে যায় ২০১৫ বিশ্বকাপ দলেও। যদিও দলে সাকিব, সানী, নাসিরদের মতো স্পিনার থাকায় বিশ্বকাপের মঞ্চে খেলা হিয়নি তার একটির বেশি ম্যাচ। এরপর সাকিব – সানির মতো বামহাতি স্পিনারদের ভিড়ে ওয়ানডে দল থেকে বাদ পড়ে যান তাইজুল। ওয়ানডে দলে জায়গা হারালেও টেষ্টে একের পর এক ব্যাটসম্যানদের স্ট্যাম্প ভেঙে টেস্ট দলে নিজের জায়গা করে নিলেন পাকাপোক্ত।  এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ২৯ টি টেস্ট, ৫০ ইনিংসে ৩.২২ ইকোনমি রেটে তুলেছেন ১১৪ টি উইকেট। হয়েছেন বাংলাদেশের পক্ষে ২য় সর্বোচ্চ উইকেট শিকারী। টেষ্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও সুযোগ পাচ্ছিলেন না স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় ৩ বছর পরে আবারো ডাক পেলেন ওয়ানডে দলে। গত বছর শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়ে এখন পর্যন্ত খেলেছেন ৫ টি ম্যাচ। এই ৫ ম্যাচের ৪ ম্যাচে পেয়েছেন উইকেট, ৫ ম্যাচে তুলে নিয়েছেন ৭ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ নিয়েছেন ৩ উইকেট। শুধু উইকেটই না বেশ ইকোনমিক বল করেছেন তাইজুল। এই পাঁচ ম্যাচের কোন ম্যাচেই পাঁচ এর উপরে যায়নি তার ইকোনমি। সব মিলিয়ে টেস্ট এর পর এবার ধীরে ধীরে একদিনের ক্রিকেটেও নিজের সামর্থের প্রতিফলন দেখাচ্ছেন তাইজুল। ধারাবাহিকতা রাখলে বাংলাদেশও ফিরে পাবে তাদের বাঁহাতি ঐতিহ্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »