নাফিসুল হক »
কাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। বাংলাদেশ সময় দুপুর ১.৩০টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে উড়ন্ত ফর্মে থাকা ইন্ডিয়া। এই পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে এসেছে ইন্ডিয়া আর এই ইন্ডিয়ার কাছেই এক ম্যাচ হেরেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। সেটাও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল। দুই দলই টুর্নামেন্টের শুরু থেকে হট ফেভারিট এর তকমা নিয়ে এসেছে এবং তার ফল স্বরূপ যোগ্য দল হিসেবেই ফাইনালে। সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে এসেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বৃষ্টিতে পন্ড হওয়া ম্যাচে অপরাজিত থাকার সুবাদে ফাইনালে উঠেছে ইন্ডিয়া। কপাল পুড়েছে ইংল্যান্ডের।
কাল বিশেষ নজর থাকবে ইন্ডিয়ার হয়ে অসাধারণ ফর্মে থাকা শেফালী ভার্মার উপর। টুর্ণামেন্ট জুড়ে দারুন ছন্দে আছেন এই ডানহাতি ব্যাটার। তার প্রশংসা চলছে সারা দুনিয়াজুড়ে। তার ডাউন দা গ্রাউন্ড শট এখন ট্রেডমার্ক। তার দিনে যেকোনো বোলারকে মাটিতে নামিয়ে আনতে পারেন তিনি। অন্যদিকে ল্যানিংরাও পিছিয়ে নেই। দারুণ একটা টুর্নামেন্ট যাচ্ছে তাদের।
নিজেদের কন্ডিশনে খুব সুন্দর ভাবে ”টিম পারফরম্যান্স” করে যাচ্ছেন তারা। গার্ডনার পেরিরাও আছেন দারুণ ছন্দে।
সবমিলিয়ে কাল একটা জমজমাট ফাইনালই আশা করতে পারেন ক্রিকেটি পাগলরা। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কাল নজর থাকবে সবার। কে হচ্ছেন নারী টি-টোয়েন্টির রানী !!!
