কে এম আবু হুরায়রা »
আগামীকাল (৮’ই মার্চ) ক্রিকেটের বাইশ গজে মুখোমুখি হবেন ফুটবলের দুই সাবেক চ্যাম্পিয়ন দেশ। শুনতে কিছুটা অবাক করা হলেও এমনটিই ঘটতে চলেছে আগামীকাল স্পেনের আলমারিয়ায়।
ফুটবলের দুই পরাশক্তি স্পেন এবং জার্মানির ক্রিকেট দল মুখোমুখি হবে স্পেনের ডেজার্ট স্পোর্টিং ক্রিকেট গ্রাউন্ডে। জার্মানি ক্রিকেট দলের স্পেন সফরের দুটি টি২০ ম্যাচে অংশ নেবে দুই দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে একই দিনেই।
ফুটবলে দুটি দেশই সাবেক চ্যাম্পিয়ন হলেও ক্রিকেটে বেশ পিছিয়ে দেশ দুটি। এখনওআইসিসির ওয়ানডে স্টাটাস পায়নি কোন দলই।
আগামীকাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩’টা এবং সন্ধ্যা ৭’টায়।
জার্মানি ক্রিকেট দলঃ- ভেনকাটরামান গনেসান (অধিনায়ক), মিচেল রিচার্ডসন, ভিজয়সংকর চিক্কান্নাইয়াহ, অমিত শর্মা, হরমানজত সিং, আমির মঙ্গল, আসাদ মোহাম্মদ, আব্দুল রহিমজাই, ডিটার ক্লেইন, আহমেদ ভারদাক, ইজাতুল্লাহ দউলাতজাই, সাহির নাকাস, মুসলিম আশরাফ।
স্পেন ক্রিকেট দলঃ- ক্রিশ্চিয়ান মুনোজ (অধিনায়ক) , ওয়াইজ আহমেন, ফারান আফজাল, কুলদীপ লাল, রভি পাংচাল, ইয়াসির আলী, মুখতিয়ার সিং, অ্যাডাম এলগার, রাজা আদিল ইকবাল, টম বাইন, জ্যাক পারমান, তৌকির হোসাইন, পাল হানেসি।
