নিউজ ডেস্ক »
ক্রিকম্যাক। এক ঝাঁক ক্রিকেট পাগলদের নিয়ে তৈরি এক স্বপ্নের নাম। যে নামের সাথে মিশে আছে ভালোবাসা। শুরুটা অল্প পরিসরে হলেও আজ ক্রিকম্যাকের বহু ডানা গজিয়েছে৷ বেড়েছে শাখা-প্রশাখা।
অ্যাডমিন,মডারেটর,প্রিজমা,কনটেন্ট রাইটার প্যানেল নিয়ে গঠিত এই পরিবার। ক্রিকেটের প্রতি ঝোঁক আর অতিরিক্ত আকর্ষণ থেকে তৈরি এই পরিবারে রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন।
ক্রিকম্যাকের রয়েছে আলাদা কন্টেন্ট রাইটার প্যানেল,আলাদা আপডেট প্যানেল। এছাড়াও সবচাইতে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু “প্রেডিকশন গুরু” এবং “ফ্যান্টাসি লীগ”। এছাড়াও রয়েছে কুইজ প্রতিযোগিতা।
স্বল্প সংখ্যক লোক নিয়ে শুরু হলেও বর্তমানে এ-র পরিধি অনেক বড় হয়েছে। বিভিন্ন বিভাগে ক্রিকম্যাকের বেশ কয়েকটি ব্যাটল রয়েছে। যার মধ্যে ঢাকা ব্যাটল এবং চট্টগ্রাম ব্যাটল অন্যতম। এছাড়াও চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, শেরপুরের নখলা, সাতক্ষীরা, কুষ্টিয়া,লক্ষ্মীপুরেও ব্যাটল রয়েছে।
মূলত ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়েই ক্রিকম্যাকের আজকের পথে পাড়ি দেওয়া। ধীরে ধীরে ৫টি বছর পেরিয়ে গেলো পথে চলার। আর বার্ষিক অনুষ্ঠানে তাই ছিলো ভিন্ন আয়োজন। ভিন্ন আঙ্গিকে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে। ক্রিকেট ভিত্তিক গেইম ক্রিকেট জিনিয়াসের পাশাপাশি আয়োজন ছিলো ক্রিকেট স্মারক প্রদর্শনীর। জনাব সোহেল রশীদের উদ্যোগে এবং দেশের অন্যতম ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের সহায়তায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আর ছিলো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
এছাড়াও গতকালকের আরেকটি বিশেষ দিন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বের শেষ ম্যাচ উপলক্ষে মাশরাফিকে উৎসর্গ করে একটি ভিডিও ধারণ করা হয়। ভিডিওটি নিচে দেওয়া হলোঃ
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলো নিউজক্রিকেট২৪.কম এবং বাংলার খেলা।
