মারুফ ইসলাম ইফতি »
নেপালের ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বা এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) এর পর্দা উঠার কথা ছিল চলতি মাসের ১৪ তারিখ।সাম্প্রতি বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা মরনব্যাধী করোনাভাইরাসের সংক্রামণের আশঙ্কায় মাঠে গড়ানোর আগেই নেপাল সরকারের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ইপিএলের এবারের আসরের।
ক্রিস গেইল,সন্দীপ লামিচানে,মোহাম্মদ শেহজাদ এর মতো টি-টুয়েন্টি লিগ মাতানো তারকাদের খেলার কথা ছিল এবারের আসরে।ইপিএলকে ঘিরে নেপালী দর্শকদের আগ্রহ ও উন্মাদনা ছিল ব্যাপক।কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাস আতঙ্কে নেপালীদের নিরাশ হতে হচ্ছে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট মাঠে না গড়ানোর সিদ্ধান্তে।
টুর্নামেন্ট অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা করার পর ইপিএলের আয়োজক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে: করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর টুর্নামেন্ট মাঠে গড়ানোর চুড়ান্ত দিনক্ষণ আবার পুননির্ধারণ করা হবে।
উল্লেখ্য,চীনে উৎপত্তি হওয়া এই মরনব্যাধী রোগ ইতিমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।এই রোগে আক্রান্ত হয়ে তিন হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে।এছাড়া সারাবিশ্ব ব্যাপী এই মুহুর্তে এক লক্ষ এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মরনব্যাধী এই ভাইরাসের ধ্বংসযজ্ঞ যেভাবে বেড়ে চলেছে তাতে করে অভিশপ্ত এই মরণঘাতক আর কি পরিমান মানুষের প্রাণ নাশ করে ক্ষান্ত হয় তার কোন হিসেব নেই।
মারাত্মক এই ভাইরাস খুব দ্রুত বাতাসের সাহায্যে সংক্রামণ সৃষ্টি করতে সক্ষম যার কারনে বিশ্বব্যাপী প্রায় সব দেশ এই ভাইরাস প্রতিরোধের জন্য কার্যকরী প্রদক্ষেপ ইতিমধ্যে নেওয়া শুরু করেছে।
ক্রীড়াঙ্গনেও এই ভাইরাস আতঙ্ক খুব ভালভাবে ছড়িয়েছে।যার কারনে ইতিমধ্যে এশিয়া কাপ বাছাই পর্বের তিনটি সহযোগী দেশ বাছাই পর্বের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে করোনাভাইরাস আতঙ্কে। এছাড়া সারাবিশ্ব ব্যাপী পূর্ব নির্ধারিত সিডিউলের অগনিত ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে করোনাভাইরাস আতঙ্কে।সর্বশেষ ক্রীড়া জগতের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিকের আয়োজনও স্থগিত করা হয়েছে করোনাভাইরাস আতঙ্কে।
অপ্রত্যাশিত ভাবে ও অনেকটা বাধ্য হয়ে করোনাভাইরাস শঙ্কায় ইপিএল সাময়িক স্থগিত করার পর দুঃখ প্রকাশ করে ইপিএলের ব্যবস্থাপনা পরিচালক আমির আক্তার বলেনঃ ২০২০ ইপিএলের আসর অস্থায়ী ভাবে স্থগিত করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।পরিস্থিতি চারদিকে যেইভাবে ভয়াবহ আকার ধারন করছে এই সংক্রামকের আতঙ্কে, তাতে করে এই সিদ্ধান্ত ছাড়া আর কিছু করার ছিল না আমাদের।আমাদের কাছে আমাদের নেপালী খেলোয়াড় ও টুর্নামেন্টে খেলতে আসা বিদেশী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতার দিকটা সবার আগে প্রধান্য পাবে।আর তাই চলমান এই পরিস্থিতি বিবেচনা করে টুর্নামেন্ট স্থগিত করাটাই যথাযথ সিদ্ধান্ত বলে আমরা মনে করছি।করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর আমরা টুর্নামেন্ট শুরুর নতুন দিনক্ষণ চুড়ান্ত করা হবে।
