বাংলাদেশ ক্রিকেটে শেষ হচ্ছে সেরা কাপ্তানের অধ্যায়!

আবু সুফিয়ান »

স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞার ভয় আছে, আম্পায়ারের তাড়া আছে, আর প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কথা তো আছেই, তবুও নিজে একটি ওভার করতে সময় নিলেন ৮ মিনিট, ১৮ ওভারের মধ্যে দলের সেরা বোলার সাকিবের হাতে বলই দেননি অধিনায়ক, আরেক স্পিনার মিরাজকে করিয়েছেন মাত্র ১ ওভার, রুবেল , ফিজদেরকেও বলেছেন সময় নিয়ে বল করতে। বলছিলাম অধিনায়ক মাশরাফির কথা, তিনি অপেক্ষা করছিলেন বৃষ্টির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার বোলিং তোপে অল্পতেই গুটিয়ে গেলো তামিম- মুশফিকরা।ম্যাচ যখন অজিদের হয়ে কথা বলছে তখন নিজেদের শক্তি নয়, বুদ্ধি দিয়ে খেললেন অধিনায়ক মাশরাফি। আছে বৃষ্টির সম্ভাবনা, ২০ ওভারের মধ্যে বৃষ্টি হয়ে ম্যাচ ড্র হলে সেমিতে যাওয়ার আশা থাকবে লাল সবুজের, তাইতো বৃদ্ধির খেলা খেলে ভাগ্যের দিকে তাকিয়ে অপেক্ষা করলেন বৃষ্টির, হা মাশরাফির অপেক্ষা ফুরোলো, বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসলো বাংলাদেশের জন্য।

শুধু এক ম্যাচই নয় , মাশরাফি মাথা খাটিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন এমন অনেক ম্যাচ, নিজে খেলেছেন, খেলিয়েছেন সতীর্থদের। শিখিয়েছেন আমরাও পারি বুক চিতিয়ে লড়াই করতে। তার নেতৃত্বের শুরু টা ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কিন্তু ইঞ্জুরি তার নেতৃত্ব কেড়ে নিয়েছিলো ঐ সিরিজেই, ম্যাশ যখন অপেক্ষায় ঘরের মাঠে বিশ্বকাপ খেলার, ইনজুরি আবারো বাঁধ সাধলো তার স্বপ্নে,মাশরাফি কাঁদলেন, কাঁদালেন দেশবাসীকে।

আচ্ছা মাশরাফি কি সেদিন ভেবেছিল পরের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিবেন সে?? কেউ কি জানতো এই মাশরাফির নেতৃত্বেই পরের বিশ্বকাপে স্বপ্নের কোয়াটার ফাইনালে খেলবে লাল সবুজের বাংলাদেশ? হ্যা মাশরাফি আবারো নেতৃত্বে ফিরলেন, ফিরলেন রাজকীয় ভাবেই। ২০১৪ সালে জিম্বাবুয়ে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ দিয়ে শুরু, এরপর চললো ৬ বছর, তার নেতৃত্বে বাংলাদেশ খেললো বিশ্বকাপ কোয়াটার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, এশিয়া কাপ ফাইনাল, পাকিস্তানকে করলো হোয়াইট ওয়াশ, সিরিজ জিতলো ভারত ও আফ্রিকার মতো বড় দলকে হারিয়ে। সেই জিম্বাবুয়ে কে হোয়াইট ওয়াশ থেকে শুরু করে আজ আরেকবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের দাড়প্রান্তে দাড়িয়ে নেতৃত্ব ছাড়ছেন দেশের ইতিহাসের সেরা কাপ্তান। যার খাতায় অনেক অর্জন, যিনি দেশকে দিয়েছেন অনেক সাফল্য, তৈরি করেছেন জেতার মানসিকতা, ধারাবাহিকতা। সেই মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কেবল আর একটি ম্যাচ!

অধিনায়ক মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন একটি টেষ্টে, যাতে জিতেছে বাংলাদেশ, ঐ ম্যাচই ইনজুরিতে মাঠ ছাড়তে হয়েছে কাপ্তানকে।মাশরাফির যুগে বাংলাদেশ খেলেছে ৮৭ ওয়ানডে, সেখানে ৩৬টি হারের বিপরীতে পেয়েছে ৪৯টি জয়, যা বাংলাদেশী যে কোন অধিনায়কের সর্বোচ্চ জয়। বাকি দুই ম্যাচে আসেনি ফলাফল। টি২০ তে কাপ্তান মাশরাফি ২৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এখানে বাংলাদেশ জিতেছে ১০টি ম্যাচে, হারের স্বাদ নিয়েছে ১৭টি ম্যাচে, পরিত্যাক্ত হয়েছে বাকি ১টি ম্যাচ।সব মিলিয়ে শেষ হতে যাচ্ছে দেশের সেরা অধিনায়কের অধ্যায়, এখন প্রশ্ন, কে হবে নয়া কাপ্তান?? মনে মনে আরো বড় চিন্তা, এমন নেতা কি আর পাবে লাল সবুজের দল??

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »