বাবার অসুস্থতার জন্য ঢাকা ফির‌ে গেলেন শ‌ফিউল!

শোয়েব আক্তার »

‌তিন ম্যাচ ও‌ডিআই সি‌রি‌জের তৃতীয় ম্যা‌চে সফররত জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে আগামীকাল মা‌ঠে নাম‌বে বাংলা‌দেশ। ই‌তোম‌ধ্যে ১৬ সদ‌স্যের দল ও ঘোষণা ক‌রে‌ছে বি‌সি‌বি যেখা‌নে দ‌লে আসেন দ‌লের অন্যতম পেসার শ‌ফিউল ইসলাম।

‌কিন্তু বাবার অসুস্থতার কার‌ণে তৃতীয় ওয়ান‌ডে’র আগেই ঢাকায় ফি‌রে এসে‌ছেন শ‌ফিউল ইসলাম। জানা গে‌ছে, গুরুতর অসুস্থ অবস্থায় শ‌ফিউ‌লের বাবা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে এবং তি‌নি লাইফ সা‌পো‌র্টে আছেন। দ্বিতীয় ওয়ান‌ডে তে একাদশ ভুক্ত হ‌য়েও ভা‌লো কিছু কর‌তে পা‌রেন নি তি‌নি। ৯ ওভার বল ক‌রে দি‌য়ে‌ছেন ৭৬ রান। এমন বা‌জে বো‌লিং এর পর পে‌লেন এমন দুঃসংবাদ।

ঢাকায় ফি‌রে যাওয়ায় তৃতীয় ওয়ান‌ডেতে খেল‌তে পার‌বেন না এ ডানহা‌তি পেসার। তার প‌রিব‌র্তে দ‌লে যুক্ত হ‌তে পা‌রেন ডানহা‌তি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফু‌দ্দিন। এছাড়া ইঞ্জু‌রি‌তে প‌ড়ে‌ছেন নাজমুল হো‌সেন শান্ত। তার প‌রিব‌র্তে অভি‌ষেক হ‌তে পা‌রে নাঈম শে‌খের। এছাড়া মুশ‌ফিকুর র‌হি‌মের স্থলা‌ভি‌ষিক্ত হ‌তে পা‌রেন আফিফ হো‌সেন।

‌সি‌লেট আন্তর্জা‌তিক স্টে‌ডিয়া‌মে সি‌রি‌জের তৃতীয় ওয়ান‌ডে ম্যাচ‌টি হ‌তে চ‌লে‌ছে ওয়ান‌ডে অধিনায়ক মাশরা‌ফি বিন মতুর্জার ‘অধিনায়ক’ হি‌সে‌বে শেষ ম্যাচ। ম্যাচ‌টি শুরু হ‌বে আগামীকাল দুপ‌ুর দুইটায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »